স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকায় আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার তিনি ঢাকায় আসবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবে। এদিকে কলকাতায় এবারও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।