স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আট বিশিষ্ট ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ২০১৫ সালে আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হচ্ছেন কমান্ড্যান্ট মানিক চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সাবেক ডিআইজি মামুন মাহমুদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া (প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক), প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ (মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও সংগঠক), শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান (সাহিত্য), চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক (সংস্কৃতি), কৃষিবিদ মোহাম্মদ হোসেন মণ্ডল (কৃষি গবেষণা ও প্রশিক্ষণ) এবং সাংবাদিক সন্তোষগুপ্ত (সাংবাদিকতা)।