স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাত ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার সাত ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০১১ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে। গতকাল বুধবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।পুরস্কারপ্রাপ্ত সাতজনের মধ্যে রয়েছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য গাউস খান (মরণোত্তর), জ্যোতিঃপাল সংঘরাজ মহাথের (মরণোত্তর), ড. নীলিমা ইব্রাহিম (মরণোত্তর), এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (বীর উত্তম), শহীদ নূতনচন্দ্র সিংহ (মরণোত্তর), এ কে এম শামসুজ্জোহা (মরণোত্তর), সংস্কৃতি ক্ষেত্রে মু. আবুল হাশেম খান। প্রতিষ্ঠান দুটি হলো শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যটি বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তি।