স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় স্বাধীনতা পুরস্কার-২০১১ প্রদান অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত এই অনুষ্ঠান একই তারিখে বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত সুধীজনকে সকাল পৌনে ১০টার আগে মিলনায়তনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বিবরণী।