প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সাত দিনব্যাপী স্বাধীনতা বইমেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। পরে গান গাইবেন সংগীতশিল্পী ও বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র সাজেদ ফাতেমী।