স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের ষড়যন্ত্র এখনো চলছে। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভা ও কাঙালিভোজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় এ সভা হয়।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের নেতা আবু জাফর, এস এম আলমগীর চৌধুরী, মঈনুদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ওসমান গনি, শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমচড়ার চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রমুখ।