প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী স্বাধীনতা মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪-২৬ মার্চ উপজেলার শাহ মোহছেন আউলিয়া কলেজে এ মেলা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, মেলায় প্রতিদিন আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি|