স্বাধীনতা রক্ষা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘যে দল দেশ স্বাধীন করেছে, সে দলই স্বাধীনতা রক্ষা করবে, অন্যদের মায়াকান্না জনগণ টের পায়।’ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়ায় গরিব ও দুস্থদের মধ্যে মশারি বিতরণকালে তিনি এ কথা বলেছেন। আওয়ামী লীগের নেতা আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। বক্তব্য দেন আজিজুল হক, শাহাদাত হোসেন চৌধুরী ও আজাদ সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান চৌধুরী।