স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের যেসব স্থাপনায় স্বাধীনতাবিরোধীদের নাম রয়েছে, তা মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশ বাস্তবায়ন করে ৬০ দিনের মধ্যে স্থানীয় সরকারসচিব ও শিক্ষাসচিবকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ১ মার্চ পরবর্তী আদেশের জন্য বিষয়টি আসবে।
আদালতে সম্পূরক এই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে রাশেদুল হক।