স্বাধীনতাবিরোধী ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবির নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও সংগ্রাম জোরদার করতে হবে। কারণ, মুক্তিযুদ্ধের সময় তারাও এ দেশীয় দোসর রাজাকার, আল-বদরদের মদদ দিয়েছিল।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কদম ফুল ফোয়ারার পাশে সাম্রাজ্যবাদবিরোধী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর সিপিবির নেতারা এ কথা বলেন। সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস পালন উপলক্ষে নেতারা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।এ সময় সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের শত্রু। বর্তমানে বিশ্বের ১৩৬টি দেশে সেনা মোতায়েন করে তারা পৃথিবীর ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে।সমাবেশে অন্যান্যের মধ্যে সিপিবির নেতা মো. শাহ আলম, শামছুজ্জামান সেলিম, মোর্শেদ আলী, আনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।