স্বাধীনতাবিরোধী চক্রের নৈরাজ্য ও তাণ্ডবের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী চক্রের সারা দেশে নৈরাজ্য, তাণ্ডব, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়িতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি। গতকাল বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের পরিপ্রেক্ষিতে স্বাধীনতাবিরোধী চক্র সারা দেশে নৈরাজ্য, তাণ্ডব, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনার ভাঙচুর, সরকারি সম্পত্তির ধ্বংস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, খুন ইত্যাদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং রাষ্ট্রকে এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমনের আহ্বান জানাচ্ছে।শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষক সমিতি। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মনযুর-উল হায়দারকে এ নোটিশ দেওয়া হয়েছে।এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। গতকাল বুধবার অপর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই শিক্ষকের লেখাটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃতির অপপ্রয়াস বলে উল্লেখ করা হয়।