স্বাধীনতাবিরোধীরা দেশ অস্থিতিশীল করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা কী করে এই সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলা যায়, সেই চেষ্টা করছে। গতকাল শনিবার রাজধানীর দক্ষিণ খান দেওয়ান আদর্শ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।