স্বাধীনতার ইতিহাসে ফজিলাতুন্নেসার অবদান চিরস্মরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের কাছে জাতি গঠনে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের অবদান তুলে ধরার আহ্বান জানিয়েছেন।ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বুধবার ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ফজিলাতুন্নেসার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খবর বাসসের।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য-সচিব হাফিজুর রহমান বক্তৃতা করেন। পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাগত বক্তৃতা করেন।রাষ্ট্রপতি বলেন, ফজিলাতুন্নেসা কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বিপদে-আপদে, সংকট-প্রতিকূলে তাঁর পরম আশ্রয়। তিনি তাঁকে পরামর্শ দিতেন, সাহস জোগাতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে ফজিলাতুন্নেসা আওয়ামী লীগকে পরোক্ষভাবে নেতৃত্ব এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেন।রাষ্ট্রপতি পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের ওয়েবসাইট উদ্বোধন করেন।