প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবিধানে উল্লেখ করার দাবি জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংবিধান সংশোধন-সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান।আবু সাইয়িদ বলেন, বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষক তা বর্তমান সংবিধানেই স্বীকৃত। তবে ঘোষক হিসেবে কোথাও বঙ্গবন্ধুর নাম উল্লেখ নেই। পুনর্মুদ্রণের পর রাষ্ট্রীয় চার মূলনীতির পরিপন্থী কোনো অনুচ্ছেদ সংবিধানে স্থান পেলে তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন বলেও জানান।