স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দমিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতার ৪১ বছর পূর্তি ও স্বাধীনতার মাস রক্তঝরা মার্চকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরে আনন্দমিছিল বের করা হয়। আনন্দমিছিল সূচনাপর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগ-মন্ত্রী ওবায়দুল কাদের।সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবু জাহির নেতৃত্ব দেন। শহীদ মিনারে বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে আলোচনা সভায় আ.লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বক্তব্য দেন।