স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার জন্য যুদ্ধ শেষ হলেও এখন আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য লড়তে হচ্ছে। আর এ লড়াইয়ে তরুণ প্রজন্মকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, ডিন আবদুল বায়েস, শিক্ষক নীলাঞ্জন কুমার সাহা, মো. তরিকুল ইসলাম ও মো. আলী স্বপন বক্তব্য দেন। আলোচনা শেষে একাত্তরের চিঠির কিছু অংশ পাঠ করেন বিভাগের ছাত্র এডওয়ার্ড ফ্রান্সিস গোমেজ।