স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, শোষণ, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সাম্যবাদী রাষ্ট্র গঠনই ছিল স্বাধীনতার মূল লক্ষ্য। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরও সে লক্ষ্য পূরণ হয়নি। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সাম্প্রদায়িক শক্তি আজ রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদরের টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মোস্তাক আহমেদ, দিবালোক সিংহ, অসিত বরণ রায়, নজরুল হক প্রমুখ।