স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তার্জিত স্বাধীনতা সমুন্নত রাখতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত ‘স্বাধীনতার ৪০ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে সকালে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কর্মী আলপনা।বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি হানিফ সিদ্দিকী, দর্শন বিভাগের শিক্ষক মাছুম আহমেদ, সাবেক ছাত্রনেতা অশোক সাহা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম শুভ, বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সুবর্ণা ধর।