স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে শেরপুরে মাসব্যাপী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় উ ৎ সবমুখর পরিবেশে শেরপুরে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এসব অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে স্থাপিত মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ হূদয় পূর্ণ করো’ ও ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ রবীন্দ্রসংগীতসহ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠেয় মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, সংগীত, নৃত্যানুষ্ঠান ও চারুকলা প্রদর্শনী।