স্বাধীনতার ৪০ বছরে লুটেরা আরও বড় লুটেরা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, স্বাধীনতার ৪০ বছরে এ দেশে লুটেরা আরও বড় লুটেরা হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ধনীক শ্রেণী বিভিন্ন কৌশলে এ দেশে লুটপাট করে যাচ্ছে। সাধারণ মানুষ তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। মানুষ এর পরিবর্তন চায়। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানার গোপালপুর বাজারসংলগ্ন মাঠে এক জনসভায় মনজুরুল আহসান খান এসব কথা বলেছেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) তারাকান্দা থানা কমিটির সভাপতি কমরেড আবুল হাসেমের সভাপতিত্বে এ জনসভায় বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা কমরেড আ. আজিজ তালুকদার, সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম, ফুলপুর উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, তারাকান্দা থানা কমিটির সাধারণ সম্পাদক আমির উদ্দিন, কমরেড জহিরুল আমীন রুবেল, শিক্ষাবিদ অধ্যাপক আশরাফ উজ জামান সেলিম প্রমুখ।