স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্ত পরিবেশে উদ্বেগ প্রকাশ করেছে কর্নেল তাহের সংসদ। সংসদের সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক বীণা শিকদার গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, শিক্ষকদের একাংশের কর্মসূচির কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীরা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বাধা দিচ্ছেন এবং নির্বাচিত উপাচার্যকে শক্তি প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখছেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের অনুরোধ জানানো হয় বিবৃতিতে। বিজ্ঞপ্তি।