প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেছেন, শিক্ষাঙ্গনে অরাজকতা থেকে শুরু করে বর্তমান আওয়ামী লীগ সরকার খুন, ধর্ষন, লুটপাট ও নিপীড়নের খেলায় মেতে উঠেছে। সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই। ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পূর্ববাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রফিক চৌধুরী। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শাম্মী আক্তার, উপজেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক আলী আমজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।