স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই: সুলতানা কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
আজ রাজধানীর শাহবাগে বিকেলে চারটায় সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত গণসমাবেশে সুলতানা কামাল এ মন্তব্য করেন।
বিরোধী দল বিএনপির উদ্দেশে সুলতানা কামাল বলেন, ‘আপনারা আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার তত্পরতা থেকে সরে আসুন।’
সরকারকে উদ্দেশ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, প্রশাসন ও সরকারকে মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে।
অজয় রায়ের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য দেন।