স্বাভাবিক হাঁটাচলার স্বপ্ন দেখছেন সেই লড়াকু মানুষটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের হরিগাতী গ্রামের সেই লড়াকু মুক্তিযোদ্ধা জব্রীল মিয়া আবারও স্বাভাবিক হাঁটাচলার স্বপ্ন দেখছেন। ঈদ উপলক্ষে জব্রীল মিয়ার খরচপাতির জন্য ‘জাকাত কালেক্ট’ সংগঠন থেকে গত মঙ্গলবার দুপুরে ১৪ হাজার ১০০ টাকা দেওয়া হয়েছে।ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পর মুক্তিযোদ্ধাকে ঢাকায় নিয়ে বিনা মূল্যে তাঁর পায়ের চিকিৎসা করানো হবে। এ ছাড়া আরও দুজন এ অসহায় মুক্তিযোদ্ধাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।প্রায় সাড়ে চার মাস আগে দুর্ঘটনায় জব্রীল মিয়ার কোমরের কটির হাঁড় ভেঙে যায়। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় তাঁর ডান পা’টি প্রায় ছয় ইঞ্চি খাটো হয়ে গেছে। ফলে তাঁকে স্ক্র্যাচে ভর দিয়ে চলতে হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সঠিক চিকিৎসায় তাঁর পায়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব।জব্রীল মিয়ার জন্য একটি হিসাব খোলা হয়েছে। সঞ্চয়ী হিসাব নম্বর-৯০৯৬, সোনালী ব্যাংক, তাড়াইল শাখা, তাড়াইল, কিশোরগঞ্জ।২ আগস্ট প্রথম আলোয় ‘লড়াকু মানুষটি হেরে যাবেন?’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।