স্বামী, শাশুড়ির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্যাতনের শিকার মেয়েটির পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী-শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মূয়ীদ চৌধুরী গতকাল মেয়েটির অবস্থা জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি মেয়েটির মুখ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন।ওসি জানান, মেয়েটির স্বামী মাহাবুব, শাশুড়ি ও দুই দেবরের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন মেয়েটির মা। আসামিদের ধরতে অভিযান চলছে।হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি প্রথম আলোকে বলে, ‘আমি গরিব ঘরের মেয়ে। মাছ ধইরা আব্বা আমারারে বড় করছে। লম্পটরে (মাহাবুব) আমি কোনোভাবে স্বামী হিসেবে মাইনা নিতে চাই নাই। সমাজের লোকজন জোর কইরা বিয়া দিয়া দিছে।’ মেয়েটির মা বলেন, ‘কিছু করতে পারুম না বইল্লাই মাহাবুব আমার মাইয়ার উপর এমনভাবে নির্যাতন করত।’ আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার মাইয়া যহন ইজ্জত হারা হইল, তহন ঘটনা শেষ করার মাতব্বরের অভাব আছিল না। বিয়া দেওয়ার পর মাইয়া কেমন আছে, এই খবর কোন মাতব্বর নেয় নাই। এমনকি বিচার নিয়া গেলেও ধমক খাইয়া ফিরতে হইছে।’কিশোরগঞ্জ পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, একজন ধর্ষক কখনোই ধর্ষণের শিকার মেয়েটির স্বামী হতে পারে না। মানসিকভাবে কখনোই স্বামী হিসেবে নেওয়ার সুযোগ নেই। একইভাবে ধর্ষকের কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাওয়াও কঠিন।