স্বামী অমৃতত্বানন্দজী মহারাজের পরলোকগমন
দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী অমৃতত্বানন্দজী মহারাজ (৭৯) গত শনিবার রামকৃষ্ণ আশ্রমে তাঁর শয়নকক্ষে পরলোকগমন করেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। গতকাল রোববার সকাল থেকে রামকৃষ্ণ আশ্রমের দাতব্য চিকিৎ সালয়ের একটি কক্ষে তাঁর মরদেহ রাখা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ভক্তরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম সূত্র জানায়, অমৃতত্বানন্দজী মহারাজ ১৯৩৩ সালের ১৭ মার্চ মুন্সিগঞ্জের স্বর্ণগ্রামে (ভাটপাড়া) জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ৭ এপ্রিল তিনি দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।অমৃতত্বানন্দজী মহারাজ ধর্মীয় বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন।অমৃতত্বানন্দজী মহারাজ ১৯৯৭ সালে রামকৃষ্ণ আশ্রমের নতুন মন্দির নির্মাণ করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে রামকৃষ্ণ মিশন বেলুড়মঠ কলকাতা থেকে আসা রিলিফ টিমের নেতৃত্ব দেন। হরিজনদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার হরিজনপল্লিতে ১৯৯৩ সালে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।