স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার বগী আবাসন প্রকল্পে মাসুমা আক্তার (৩৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী সেন্টু সিকদারকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আমতলী থানার পুলিশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেপ্তার করে। তালতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে মাসুমাকে মৃত অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামী দাবি করলেও তাঁর পরিবার তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।