স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুরে স্ত্রী আলেয়া খাতুনকে (৪০) গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রহম আলীকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত শনিবার রাতে আলেয়া খুন হন। এ ঘটনায় আলেয়ার বড় ছেলে চাঁদ আলী বাবা রহমকে একমাত্র আসামি করে রোববার সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই মহসীন আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহম স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন।