স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী বিবেকানন্দের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হরি প্রসাদ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।