প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যৌতুক না পেয়ে শিরিনা আক্তার নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামী, শ্বাশুড়ি, ননদসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে শিরিনার বাবা আবদুল মতিন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ওই মামলা করেন। এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের পর স্বামীখোরশেদ আলম, শাশুড়ি মনোয়ারা বেগম ও ননদ রেহানাসহ শ্বশুরবাড়ির লোকজন শিরিনাকে তাঁর বাবার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা যৌতুক এনে দিতে বলেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত সাড়ে নয়টায় শিরিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। শিরিনার চিৎকার শুনে লোকজন ছুটে এসে তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে তাঁর মৃত্যু হয়।