প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল ঈদগাহ মাঠ থেকে ১০৩ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারকরেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন ধুনট উপজেলার ভূতবাড়ি গ্রামের মোহাম্মদ আলী (৩৮) ও তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৩৫)। কাজীপুর থানার ওসি আবদুল জলিল জানান, ফেনসিডিলের একটি চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অবস্থান নেয়। ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিলে তাঁদের ধাওয়া করে আটক করা হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।