স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ২ লাখ ৬০ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন জসিম উদ্দিন ও তাসলিমা আক্তার। পুলিশের দাবি, ঈদুল আজহা সামনে রেখে এই দুজন জাল নোট মজুত করেছেন। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মারুফ হোসেন জানান, তাঁরা স্বীকার করেছেন যে আট বছর ধরে তাঁরা জাল নোটের ব্যবসা করে আসছেন। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে তাঁদের এ ব্যবসা রয়েছে। জসিম উদ্দিন চট্টগ্রাম অঞ্চলের প্রধান। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।