স্বামী-স্ত্রীকে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ায় গত মঙ্গলবার মাদক ব্যবসায়ী মাইকেল ডেকমিন (৪০) ও তাঁর স্ত্রী সুমা ডেকমিনকে (২৯) তিন মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের বাড়ি উপজেলার গাজীপুর চা-বাগান এলাকায়। আদালত সূত্রে জানা গেছে, ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মঙ্গলবার রাতে গাজীপুর বাগানে মাইকেলের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁরা মাইকেল ও তাঁর স্ত্রীকে মাদকাসক্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁদের ওই সাজা দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।