স্বামী-স্ত্রীর যাবজ্জীবন, একজনের তিন বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ ছাড়া লাশ গুম করার অভিযোগে অপর আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আতিক ওরফে উকিল ও তাঁর স্ত্রী ময়না বেগম এবং ময়নার মা ফরিদা বেগম।জানা যায়, কেরানীগঞ্জ উপজেলার একটি বেসরকারি সংস্থা বিআরডিভির কর্মকর্তা ছিলেন কাজী জোহরা খাতুন। আসামিরা ছিলেন এই সংস্থার সদস্য। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি জোহরা আসামিদের কাছে কিস্তির টাকা আনতে যান। এ সময় আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী জোহরাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ও লাশ বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দেয়।এ ঘটনায় জোহরার স্বামী আবদুল মোতালেব আহমেদ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরেরই ২৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঁইয়া আর আসামিপক্ষে ছিলেন শেখ সালাউদ্দিন আহমেদ।