স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে এক শিশুকে অপহরণের দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের চক কোপদাসপাড়া গ্রামের আবদুল মতিন ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম।
আদালত সূত্রে জানা গেছে, মির্জাপুরের গোড়াই গ্রামের আলী আহমঞ্চদের দেড় বছরের ছেলে নয়নকে বাড়ির ভাড়াটে মতিন ও মরিয়ম ২০১১ সালের ৪ জানুয়ারি অপহরণ করেন। পরে অপহরণকারীরা আলী আহমঞ্চদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আলী আহমঞ্চদ এক লাখ টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা কালিহাতীর এলেঙ্গায় চলন্ত ট্রেন থেকে সেই টাকা ফেলতে বলেন। এ ঘটনায় আলী আহমঞ্চদ ওই দিনই মির্জাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ এলেঙ্গা থেকে মতিনকে গ্রেপ্তার করে। এরপর কালিহাতীর মশিন্দা গ্রাম থেকে মরিয়মকে গ্রেপ্তার ও শিশু নয়নকে উদ্ধার করা হয়।