স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর হাকিম রোকনুজ্জামান গতকাল সোমবার এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ এপ্রিল নগরের মাহিগঞ্জের নিজ বাড়িতে স্বামী আহসানুল হককে (৫০) চেতনানাশক ওষুধ খাইয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করে সুফিয়া বেগম (৪৫)। লাশ ঘরে রেখে দুদিন পর সেটি দুই টুকরা করে বস্তায় ভরে অটোরিকশায় করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় নগরের পরশুরামের জলছত্র এলাকায় জনগণ সুফিয়াকে আটক করে। এ ঘটনায় সুফিয়াকে আসামি করে থানায় মামলা করেন আহসানুলের বড় ভাই আসাদুল হক। সুফিয়া বর্তমানে পলাতক।