স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে স্বামী হত্যার দায়ে স্ত্রী শিমু খাতুনকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (২) বিচারক এনামুল বারী এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে মহানগরের তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার শিমু খাতুন ঘুমন্ত স্বামী ইমরান হোসেনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।