স্বামী হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে আয়োজিত আলোচনা সভায় কাঁদতে কাঁদতে স্বামী হত্যার বিচার দাবি করলেন পঞ্চগড়ের জাহানারা বেগম (২৮)। তাঁর স্বামী পঞ্চগড় সদর উপজেলার সিংরোড প্রধানপাড়া গ্রামের দিনমজুর আক্তারুল ইসলাম (৩০) ১০ মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে প্রাণ হারান। গতকাল শুক্রবার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় মায়ের সঙ্গে কাঁদতে থাকে ছয় বছরের জাহিদও। তাদের কান্নায় চোখ ভিজে ওঠে অন্যদের।
গতকাল ছিল নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস। এ উপলক্ষে মানবাধিকার সংগঠন ’অধিকার’ ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি) যৌথভাবে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।