স্বামী হত্যার বিচার না পেলে আত্মাহুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী হত্যার বিচার না পেলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন সিলেটের কলেজশিক্ষক হারুন-অর-রশীদের স্ত্রী আফরোজা হারুন। গতকাল রোববার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হারুন-অর-রশীদের ভাই হাবিবুল্লাহ মিজান।গত বছরের ২১ মার্চ সিলেটে দুর্বৃত্তদের হাতে নিহত হন সিলেট মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান হারুন-অর-রশীদ। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় এক বছর হয়ে গেলেও এ ঘটনায় পুলিশি তদন্ত শেষ হয়নি। ফলে এখনো পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি। গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন জামিনে ছাড়া পেয়েছেন। তাঁরা বিভিন্নভাবে নিহত শিক্ষকের পরিবারকে হুমকি দিচ্ছেন।