স্বামী হত্যার মামলা করে নিরাপত্তাহীন স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানার বাসিন্দা সালাহউদ্দিন হত্যা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন আসামিরা। এ ব্যাপারে নিহত সালাউদ্দিনের স্ত্রী নাজিনা বেগম খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। খিলগাঁও থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।নাজিনা বেগম প্রথম আলোকে বলেন, আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর থেকে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে গত ৮ মার্চ সালাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি খিলগাঁও থানায় আজহার হোসেন, তাঁর ছেলে মাহাতাবসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।