স্বামীকে ইয়াবা দিতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী শাহিন মিয়াকে ইয়াবা দিতে গিয়ে তাঁর স্ত্রী নয়নতারাকে গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। কারা ও পুলিশ সূত্র জানায়, কাশিমপুর কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী রয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের শাহিন। তাঁর সঙ্গে গতকাল দেখা করতে এসে নয়নতারা মাংসের বাটিতে পলিথিনে মুড়িয়ে ৩০টি ইয়াবা বড়ি দেন। কারা কর্তৃপক্ষ ওই খাবার পরীক্ষা করতে গিয়ে বিষয়টি ধরে ফেলে। পরে ওই নারীকে আটক করে আদালতের নির্দেশে জেলা হাজতে পাঠানো হয়েছে। কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নয়নতারার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।