প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল শনিবার মশিউর রহমান (৪৬) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। পরে আদালতের বিচারক ইউএনও বজলুর রশীদ ওই ব্যক্তিকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। ইউএনও বজলুর রশীদ বলেন, দুপুরে মশিউরকে তাঁর স্ত্রী ও দুই সন্তান তাঁর কাছে নিয়ে আসেন। এ সময় স্ত্রী-সন্তানেরা বলেন, মশিউরের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ। মশিউরও মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে তাঁকে ওই কারাদণ্ড দেওয়া হয়।