স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৬-১৭ বছর আগে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চরব্রহ্মগাছা গ্রামের সোনেকা বেগমকে বিয়ে করেন বগুড়ার ধুনট উপজেলার কোনাগাঁতী গ্রামের শাহজামাল হোসেন শেখ (৪৫)। স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে সোনেকা চার বছর ধরে বাবার বাড়ি ছিলেন। গত রোববার সকালে স্ত্রীর কাছে থাকা ছোট মেয়ে ফাতেমা খাতুনকে (৮) আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন শাহজামালকে মারধর করলে তাঁর মৃত্যুহয়।