স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের বাসিন্দা আবদুল করিম খানকে হত্যার দায়ে তাঁর স্ত্রী¯স্নিগ্ধা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার গত সোমবার এই রায় ঘোষণা করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) শেখ মো. এনামুল হক বলেন, হত্যার দায়ে স্নিগ্ধা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আরেকটি ধারায় আদালত তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর রাতে উপজেলার বুইকরা গ্রামের ব্যবসায়ী আবদুল করিম (৩৮) নিজ বাসায় খুন হন। এ ঘটনায় পরদিন তাঁর বড় ভাই আবদুর রহিম খান বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। এতে আবদুল করিমের স্ত্রী¯স্নিগ্ধা বেগম (৩৫) ও ছেলে জিসান খানকে (১৫) আসামি করা হয়। তখন জিসান স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রায় ঘোষণার সময় স্নিগ্ধা বেগম আদালতে উপস্থিত ছিলেন।