স্বামীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুকের জন্য নির্যাতিতা স্ত্রীর দায়ের করা মামলায় চট্টগ্রামে এক ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দেবাশিস ভট্টাচার্য নামের ওই ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলার রায় দেন। দেবাশিস রাউজান নয়াপাড়ার ভক্তিপদ ভট্টাচার্যের ছেলে।