স্বামীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যৌতুক চাওয়ার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় কাজী আবদুল আউয়াল নামের এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির অনুপস্থিতিতে গতকাল সোমবার এই রায় দেন।