স্বামীর জবাই করা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সদর উপজেলার কাফাটিয়া গ্রাম থেকে স্বামীর জবাই করা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। 

নিহত স্বামী-স্ত্রী হলেন শহিদুল ইসলাম ওরফে ধলা মিয়া (৪০) ও হেনা আক্তার (৩৫)।

তাঁদের দম্পতির পরিবারের সদস্যরা জানান, আজ ভোরে শহিদুল-হেনার ছোট ছেলে রাকিব তাঁদের ডাকতে যায়। অনেকক্ষণ দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে সাড়া মেলেনি। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাডাকি করতে থাকে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ওই ঘর থেকে রক্তমাখা দা ও কুড়াল উদ্ধার করেছে। স্বামীকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।