প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতানের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে ১ এপ্রিলের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।