স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যা কুড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার মো. সুরুজ্জামানের (৪৮) হাতে তাঁর স্ত্রী জুলেখা বেগম (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।পুলিশ ও এলাকাবাসীর কেউ কেউ জানান, বোরোখেতে কাজ শেষে দুপুরে সুরুজ্জামান বাড়িতে আসেন। এ সময় সুরুজ্জামান জুলেখার কাছে পান চান, পান দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে জুলেখার ঘাড়ের আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জুলেখা মারা যান।