স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী টুকরো করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার এলাকার গৃহবধূ শামীমা আক্তারকে তাঁর স্বামী মুকুল হোসেন হত্যা করেছেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ। মুকুলের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার স্থানীয় হযরতপুর ইটাভাড়া সেতুর নিচে বস্তা থেকে শামীমার টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত গৃহবধূর ভাই কাজী মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় সাড়ে তিন মাস আগে শামীমার সঙ্গে মুকুলের বিয়ে হয়। বিয়ের পর এই দম্পতি সাভারের গেন্দা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকায় মুকুলের একটি প্যাকেজিং কারখানা আছে। গত ৭ জানুয়ারি মুকুল জানান, শামীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ৮ জানুয়ারি দুপুরে হযরতপুর এলাকার ইটাভাড়া সেতুর নিচ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো শামীমার মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী প্রথম আলোকে বলেন, জিডির তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডে মুকুলের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে ২২ জানুয়ারি মুকুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুকুল স্ত্রী হত্যার বর্ণনা দেন। মুকুল বলেন, পরকীয়ায় বাধা দেওয়ার জেরে শামীমাকে হত্যার পরিকল্পনা করেন তিনি।